বাংলাদেশে অসহায় ও দুস্থ নারীদের এবং শিশুদের সহায়তায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর। সংস্থাটির পরিচালিত ‘দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল’ থেকে আর্থিক সহায়তা পেতে আগামী ২০ মে’র মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শবনম শিরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অসহায়, অসুস্থ, অনাথ, আর্থিকভাবে দুর্বল নারী ও শিশুদের সহায়তার লক্ষ্যে এই তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। এছাড়াও এসিড আক্রান্ত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্যও এই তহবিল থেকে সহায়তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদান পেতে আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফরম এবং শর্তাবলী পাওয়া যাবে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dwa.gov.bd-এ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
বিজ্ঞাপন / AD
দয়া করে ৫ সেকেন্ড অপেক্ষা করুন
চাকরি ও ভাতা সংবাদ সকল চাকরি ও ভাতা সংবাদ এখানে